জেলা কাজী সমিতি গঠন- সভাপতি পারভেজ, স¤পাদক সামাদ, সাংঠনিক মমতাজ

দ. সুনামগঞ্জ অফিস
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা কাজী সমিতি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কাজী মাও. আব্দুল মোমিনের সভাপতিত্বে জেলার সকল বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের উপস্থিতে কাজী মাও. অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজকে সভাপতি, কাজী মাও. আব্দুস সামাদকে সাধারণ স¤পাদক ও সাংবাদিক কাজী মাও. জমিরুল ইসলাম মমতাজকে সাংগঠনিক স¤পাদক করে জেলা কাজী সমিতি গঠন করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।