স্টাফ রিপোর্টার
জেলা সমাজসেবা অধিদপ্তরের অপরাধ সংশোধন ও পুনর্বাসন সমিতির তহবিল থেকে জেলা কারাগারের কয়েদীদের চিত্ত বিনোদনের জন্য দুইটি ৩২ ইঞ্চি এল.ই.ডি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা কারাগারে জেল সুপার আবুল কালাম আজাদের হাতে টেলিভিশন দুইটি তুলে দেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এর আগে জেলা কারাগারে পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রৈমাসিক সভা শেষে জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না।
ত্রৈমাসিক সভা ও টেলিভিশন প্রদানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না, সহকারী কমিশনার রাহুল চন্দ্র, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক খান মোতাহার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বমর্ন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ।
- দক্ষিণ সুনামগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী স্কুল- ভবন আছে, কার্যক্রম নেই
- সুদখোর বাবলুর বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ দেখতে চাই


