স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারে বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ‘বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াসমিন নাহার রুমা; সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম; পিপি অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সমাজসেবার উপপরিচালক সুচিত্রা রায়, জেল সুপার আবুল কালাম আজাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারারিয়া মোস্তফা, বেসরকারি কারা পরিদর্শক অ্যাড. শফিকুল আলম, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মো. সিরাজুর রহমান, ফৌজি আরা শাম্মী, নিগার সুলতানা ও অমল কর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বঙ্গবন্ধু কর্ণার ও মুক্তিযুদ্ধ পাঠাগার থেকে কারাবন্দিরা বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে ধারণ করে দেশের জন্য কাজ করতে পারবে। তাছাড়া মুক্তিযুদ্ধ, সুনামগঞ্জ জেলা ও অন্যান্য বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবে।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ শাখায় ‘মুজিব কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় ব্যাংকের তৃতীয় তলায় ফিতা কেটে মুজিব কর্ণারের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এরশাদুল হক, পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মশিউর রহমান খান, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক, ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী নুরুল হক, জাহিদ হাসান, নূরে আলম প্রমুখ।


