স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা কৃষকদল।
রবিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা কৃষকদলের আহবায়ক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক’র সভাপতিত্ব ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, রেজাউল হক, আনসার উদ্দিন, আবুল মনসুর মো.শওকত, সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক জামাল উদদিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, বিএনপি নেতা শাখাওয়াত হোসেন, আবুল হুাদা, বাদল মিয়া, আবুল কালাম, কৃষকদলের যুগ্ম আহবায়ক আকুল আলী, ফরিদ উদ্দিন তালুকদার, সিরাজুল ইসলাম পলাশ, সায়েদুর রহমান পীর, অজিত দাশ অজিত, সদস্য অ্যড. মনির, জিয়া উদ্দিন, আব্দল মন্নাচ্ছ, ফজল মিয়া, মনির উদ্দিন প্রমুখ।
- ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন
- ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার ও মতবিনিময় সভা


