জেলা কৃষক লীগের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারের নিকটবর্তী ডি.এস রোডের আব্দুল লতিফ প্লাজার ৩য় তলায় প্রধান অতিথি হিসাবে জেলা কৃষক লীগের কার্যালয় উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। কার্যালয় উদ্বোধনের পর সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  
জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুনেদ আহমদের পরিচালনায় সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী     
॥লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখত বহলুল, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, গৌতম বণিক, বিন্দু তালুকদার ও ফজলুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মঈনুল হক, অরুন চন্দ্র দে, মফিজুল হক, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, খসরু ওয়াহিদ চৌধুরী, কামরুল হাসান চৌধুরী মোমেন, তারেক মিয়া, সাব্বির আহম্মেদ, মনোয়ার হোসেন মনু, মাসুক মিয়া, সালমা চৌধুরী, পারভীন আক্তার, নিজাম নুর, কামরুল হাসান কমল, জেলা যুবলীগের সাবেক সদস্য অ্যাড. নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল, অ্যাড. নাসিরুল হক আফিন্দী, সুনামগঞ্জ সদর থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমিরুল হক পৌরব, সাবেক যুগ্ম আহবায়ক ইশতিয়াক আলী রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক নাজমুল হক কিরন, সুরমা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক নাজিম উদ্দিন প্রমুখ ।