স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচনে নুরুদ্দোজা আহমদ তানিন ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জ স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থা ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবুল হাসনাত মো. শিহাব পেয়েছেন ২৬ ভোট।
উল্লেখ্য, গত ২৫ জুলাই কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহ আবু জাকের এর মৃত্যুতে পদটি শূন্য হয়।
- কার্যকর ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থাপনা দেখাই সকলের কাম্য
- উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে তা মোকাবেলা করা হবে : পরিকল্পনা মন্ত্রী


