Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও তার সাথে অবস্থান করা অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়া পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম আহবায়ক মুমিত ইসলাম, হাবিবুর রহমান, ইজাজুল হক চৌধুরী, হুশিয়ার আলম, ওবায়দুল ইসলাম, আনোয়ার আলম, এইচ.এম নাসির আহমদ, তৌহিদুর রহমান আছান, আতাহার চৌধুরী শাহীন, সদস্য হাবিবুর রহমান সুজন, হুমায়ূন কবির, সদরুল আমীন, আব্দুস কুদ্দুস সুমন, আব্দুল করিম, নাঈম আহমেদ শিশির। ্
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুখ, পৌর ছাত্রদলের আহবায়ক সুজাত মিয়া, সদস্য সচিব মমিনুর রহমান পীর শান্ত, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম মিয়া, সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী, পৌর কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াহিয়া হাসান, সদস্য সচিব রফিকু ইসলাম রকি, ইসলামগঞ্জ কলেজ ছাত্রদলের আকবায়ক রশিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার সকালে টিএসসি চত্বরে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণে গিয়েছিলেন ছাত্রদলের নেতা–কর্মীরা।