জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মো. তারেক মিয়া’র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের দলীয় অস্থায়ী কার্যালয় থেকে খামারখালী ব্রিজের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় সেখানেই সদস্য সচিব মো. তারেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ সাংগঠনিক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুমিত ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হুশিয়ার আলম, নাসিম, রুহুল কিস্ত চৌধুরী, ওবায়দুল ইসলাম, টিএম ফখরুল, তানভীর চৌধুরী, সুজাত মিয়া, মিজানুর রহমান মিনু, নাসির আহমদ, তৌহিদুর রহমান আছান, আতাহার চৌধুরী শাহীন, এস আর সোহাগ, আব্দুল বাকী মুহিত, সদস্য হাবিবুর রহমান সুজন, হুমায়ুন কবির, সদরুল আমিন, আব্দুল করিম, আব্দুল কুদ্দুছ সুমন, ওমর ফারুক, সামছুর রহমান, সাব্বির আহমদ কিবরিয়া, মুজিবুর রহমান ও নাঈম আহমেদ শিশির সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি