জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশম জাতীয় সংসদের সফলতার তিন বছর পূর্তি উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বিকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর নেতৃত্বে শহরের উকিল পাড়া পয়েন্ট     
থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উকিল পাড়া গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শুভ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনির খান, প্রচার সম্পাদক তানজিলুর রহমান, সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন টুকু, সহ সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, সদস্য মাজেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান তারেক, দোয়ারাবাজার ছাত্রলীগ নেতা শামীম আহমেদ, কলেজ ছাত্রলীগ  নেতা সাবেরীন।
মিছিল ও সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিটন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপু, মারুফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ রশীদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রিপন, উপ ক্রীড়া সম্পাদক রুকন আহমেদ, সমাজ সেবা বিষয়ক উপ সম্পাদক বরকত আলী, সদস্য রাতুল পুরকায়স্থ, শাহাজুল কাজী, সুজন দেব, নাঈম আহমেদ, মাছুম, সৈকত, জেলা ছাত্রলীগ নেতা ভজন পাল, সাজু, হুমায়ুন, মুবিন পুরকায়স্থ, মাজেদুল ইসলাম, মোশাররফ তালুকদার, রাহি, সুমন, সৈয়দ মেহেদী হাসান রনি, শফিকুল ইসলাম রনি, অনিক, মাহবুব, সামসুজ্জামান, মতিউর, পিয়াল, পাপ্পু, সৌরভ, পৌর ছাত্রলীগ নেতা তাফসীরুল ইসলাম, দীপক কাজী, মাহবুব, নাহিদ, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা বায়জীদ, মান্নারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাদিকুর তালুকদার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ।