তারেক চৌধুরীকে সভাপতি, পুলক তালুকদারকে সাধারণ সম্পাদক এবং শেখ ফয়সল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে জেলা ছাত্র ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকাল ৩টায় কাউন্সিল অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নূরজাহান বেগম, দ্বিপাল ভট্টাচার্য্য, সহ সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান জনি, কোষাধ্যক্ষ মলয় চন্দ্র কর, দপ্তর সম্পাদক বিমান রঞ্জন দাস, প্রচার প্রকাশনা সম্পাদক আসাদ মনি, শিক্ষা গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক দুর্য়োধন দাস, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক পুষ্প আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মনিকা মজুমদার, ক্রীড়া সম্পাদক শামসুল ইসলাম, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক ঝন্টু কান্ত দাস, সদস্য মো. রইসুজ্জামান, শায়েল আহমদ, ইউনুস মিয়া, বাবুল দাস প্রমুখ। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার। প্রেস বিজ্ঞপ্তি
- প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
- সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন


