স্টাফ রিপোর্টার
‘এসো মিলে মুক্তির পতাকায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের উকিল পাড়ার প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি তারেক চৌধূরীর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সভাপতি অ্যাড.এনাম আহমেদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় পরিষদের সদস্য রইসুজ্জামান।
অন্যানের মধ্যে
বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক পুলক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান জনি, শহর সংসদের সভাপতি আসাদ মনি, সহ-সভাপতি পরিতোষ বর্মণ, সাধারণ সম্পাদক দুর্যোধন দাস দুর্জয়, সহ-সাধারণ সম্পাদক ইউনুস মিয়া বাবুল ও সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।


