ছাত্র ইউনিয়ন জেলা সংসদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের জামাইপাড়াস্থ কার্যালয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যাবলী নিয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা সংসদের সহ সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য।
কলেজ সংসদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান আসাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অনিক রায়।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রইসুজ্জামান, জেলা সংসদের সহ সভাপতি নুরজাহান বেগম, কলেজ ইউনিয়নের সভাপতি সুকান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক মলয় চন্দ কর, জেলা সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, কলেজ ছাত্র ইউনিয়ন নেতা নিমাই সরকার, সাইমুল আহমদ, সচিন দাস, জয়ন্ত দাস, নাজনিন আক্তার, সুজিত দাস, মনির হোসেন, সপ্না দাস, তাহসিন আক্তার, শহর সংসদের সাধারণ সম্পাদক দুর্জয় দাশ, পাপ্পু সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকের জঙ্গি সামাদের টার্গেট ছিল ৭১ ব্লগার
- দোয়ারায় রাজনগর ও ইসলামপুর নুরে মদিনা হাফিজীয়া মাদ্রাসার কমিটি গঠন


