জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, খুন, ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে এবং আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর রোডমার্চ সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল  করেছে জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার বিকালে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাও. আলীনুর ও সাংগঠনিক সম্পাদক মাও. মোস্তাক আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহা-সচিব অ্যাড. মাও. শাহিনুর পাশা, মাও আজিজুল হক, জেলা জমিয়তের সভাপতি মাও. শায়েখ আব্দুল বছির, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা জমিয়তের সদর উপজেলার সাধারণ সম্পাদক মাও. রুকন উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।