জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

শুক্রবার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সদস্যপ্রার্থীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাও. তোফায়েল আহমদ খান। সংগঠনের জেলা এসিস্টেন্ট সেক্রেটারী অ্যাড. মাওলানা আবু হানিফ নোমানের পরিচালনায় স্থানীয় মিলনায়তনে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাড. মুহাম্মদ শামস্ উদ্দিন, জেলা সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ, অফিস সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, উলামা বিভাগীয় সেক্রেটারী মাও. আবুল কালাম আযাদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)