জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি আ.ত.ম. সালেহ্’র সভাপতিতে কর্মীসভায় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সুনামগঞ্জ জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন, কোষাধ্যক্ষ বিদ্যুৎ কুমার দেব, দপ্তর সম্পাদক মিন্টু রায়, সমাজসেবা সম্পাদক শামীম আহমদ, জাসদ নেতা প্রীতেশ পাল, ফারুক মিয়া, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়জুন নুর প্রমুখ। কর্মীসভার পর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


