স্টাফ রিপোর্টার
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯প্রতিবার দুপুরে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি আতম সালেহ’র সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেতা নাদের চৌধুরী ও লোকমান হোসেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ‘ধর্ম যার যার, দেশ সভার’ সমাজতান্ত্রিক দল জাসদ এই নীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের শক্তিকে বুকে লালন করে বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজ গড়ার জন্যে জাসদ সুচনালগ্ন থেকে কাজ করে আসছে। একমাত্র জাসদই তার নীতিতে অটুট রয়েছে। তারা বলেন,জাসদ এদেশের কৃষক, শ্রমজীবী,মেহনতি মানুষের কথা বলে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে জাসদ কখনও পিছপা হয়নি, হবেও না।
জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর আহমেদের সঞ্চালনায় কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা জাসদের সহ-সভাপতি ডা.মুরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন তুহিন, দপ্তর সম্পাদক মিন্টু রায় মিটু, জেলা জাসদ নেতা কাউন্সিলার ফজলনূর, দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম প্রমুখ।
- ফল জানার পর এনামুলের পরিবারে শুধুই কান্না
- সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক॥ জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় সুবিদ আলীকে তুলোধুনো করলেন এমপি মানিক


