জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান। সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে পিটিআই স্কুলে এই সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার দেশের নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বিনামূল্যে করোনা টিকা মানুষের জীবনরক্ষার জন্য সরকার দিচ্ছে।
পিটিআই সুপারিনটেনন্ডেন্ট মো. জসীম উদ্দিন’র সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল হক’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাইদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে সংগীতানুষ্ঠানে জেলার বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।