স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, দোয়ারা বাজার উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. এবাদত হোসেন, ছাতক উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান, জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হুমায়ূন কবির প্রমুখ।


