জেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের রিকশা প্রদান

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের পক্ষ থেকে ৭টি হতদরিদ্র পরিবারের মাঝে ৭টি নতুন রিকশা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদের প্রাঙ্গণে দরিদ্রদের হাতে ৭টি রিকশা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এসময় জেলা      
পরিষদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রিকশা প্রদান করা হয়েছে শহরের ষোলঘরের আব্দুর রহিম, দক্ষিণ আরপিননগরের লিমন মিয়া, চয়ন মিয়া, স্বপন মিয়া ও বাচ্চু মিয়া, জলিলপুরের গোলাম কিবরিয়া, পশ্চিম তেঘরিয়ার মো. শিরিন মিয়াকে।