জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র প্রদান

স্টাফ রিপোর্টার
মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার গরিব অসহায়, দিনমজুর ও দরিদ্র পরিবারের এক হাজার মানুষকে শীতবস্ত্র হিসেবে নতুন কম্বল দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র তুলে দেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম।
এ ছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সেলিনা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক কর্মচারি সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক উস্তার আলী, জেলা যুব মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসরিন বেগম , সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।