জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ভ্যান গাড়ি বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে অসহায় ৪০ জন নারীকে সেলাই মেশিন, ৪০জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার এবং ১১জন শ্রমিকের মধ্যে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে অসহায় ও প্রতিবন্ধদের মধ্যে সেলাই মেশিন, হুইল চেয়ার ও ভ্যান গাড়ি বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমশেদ বেগম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল করিম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, সদর কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক যথীন্দ্র মোহন তালুকদার ও জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিলটন পুরকায়স্থ প্রমুখ।