জেলা পরিষদের চেয়ারম্যানের গণ সংবর্ধনা সফল করার লক্ষে জগন্নাথপুর পৌরশহরে প্রচার মিছিল

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের গণ সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জগন্নাথপুর পৌরশহরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গণসংবর্ধনা উদযাপন কমিটির উদ্যোগে বিকেলে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবদুস সামাজ আজাদ অডিটরিয়ামে এসে শেষ হয়।
পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর প্যানেল মেয়র সোহেল মিয়া-২, কাউন্সিলর আবাব মিয়া, দ্বিপক গোপ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ ডন, যুবলীগ নেতা সেলিম আহমদ, আমিনুল ইসলাম, আক্তার হোসেন প্রমুখ।