স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্র ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা পরিষদ সদস্য ফৌজিয়ারা শাম্মি প্রমুখ।


