জেলা পরিষদের ৫ নং সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী নুরুন্নাহার চৌধুরী চিনু

ছাতক প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন- ৫ ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় নেমেছেন ছাতক    উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুলের সহধর্মিনী নুরুন্নাহার চৌধুরী চিনু। সাধারণ-১৩, ১৪ ও ১৫ ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত-৫ ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার, নরসিংপুর, দোয়ারাবাজর সদর, লক্ষীপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়ন নিয়ে সাধারণ-১৩, ছাতক উপজেলার ছাতক পৌরসভা, ছাতক সদর, ইসলামপুর নোয়ারাই, কালারুকা ও উত্তর খুরমা ইউনিয়ন নিয়ে সাধারণ-১৪ এবং একই উপজেলার সিংচাপইর, দক্ষিন খুরমা, দোরারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, ছৈলা-আফজলাবাদ ও ভাতগাঁও ইউনিয়ন নিয়ে সাধারণ-১৫ নং ওয়ার্ড গঠিত।
নুরুন্নাহার চৌধুরী চিনু উপজেলা শ্রেষ্ঠ নারী সমাজকর্মী, মুজিবুর রহমান একাডেমীর পরিচালক ও শিক্ষক, মেসার্স ফউর ব্রাদার্স লিমিটেড ও যুক্তরাজ্যের লন্ডন আরডেন স্টার লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন। ছাতক-দোয়ারাবাজার উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে সংরক্ষিত-৫ ওয়ার্ড গঠিত।  ২০৪জন জন জনপ্রতিনিধি ভোটার জেলা পরিষদ সুনাম-সংরক্ষিত-৫ আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংরক্ষিত আসনের প্রার্থী নুরুন্নাহার চৌধুরী চিনু ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট বোন।