জেলা পরিষদে তাহিরপুরে আ.লীগের প্রার্থী আবুল হোসেন খান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সদস্য পদে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খানের নাম কেদ্রে এককভাবে পাঠানো হয়েছে। বুধবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এক জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর।