জেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্মদিনের আয়োজন

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কেক কেটে পালন করেছে সুনামগঞ্জ জেলা পরিষদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সুনামগঞ্জ জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মোড়ালের সামনে এই আয়োজন করা হয়।
জন্মদিনের কেক কাটেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রেজাউল
করিম শামীম, আবুল কালাম, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, শংকর চন্দ দাস, অমল কর, আসাদুজ্জামান সেন্টু, জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে প্রমুখ।