জেলা পরিষদ নির্বাচনে অপুর মতবিনিময়

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জুবের আহমদ অপু প্রার্থীতা বিষয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে জেলা, সদর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ দাস লিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চোধুরী, সহ-সভাপতি বাবুল রায়, সহ-সভাপতি আবুল খয়ের, মাসুক আহমদ, আবওয়াদ রীতু, সদর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লাভলু আহমদ, যুগ্ম আহ্বায়ক   
মখলিছুর রহমান, রকিবুল আলম রুয়েল, শিবলু আহমদ চোধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ, কামাল হোসেন, দ.সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, জামালগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবু সাইদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ প্রমুখ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু’র নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিল বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু সহ স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীরা।