জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা ব্যারিস্টার ইমনের

স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমন শনিবার ছাতকের গোবিন্দগঞ্জে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক    
মিসবাহ উদ্দিন সিরাজ ও জেলার দুই সংসদ সদস্যের উপস্থিতিতেই জেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা দেন।
ছাতকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষক ও শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত আহবায়ক, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মরহুম লুৎফুর রহমান সরকুম’র স্মরণ সভায় বক্তব্য রাখার সময় তিনি এই ঘোষণা দেন।
এসময় ব্যারিস্টার ইমন বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। জেলার পরিচ্ছন্ন, সৎ, রাজনীতিবিদ লুৎফুর রহমান সরকুম’র পথেই হাঁটতে হবে আমাদের। দলের প্রতি নিবেদিত বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিতদেরই নেতৃত্বে রাখতে হবে। আগামী জেলা পরিষদ নির্বাচনেও সদস্য থেকে চেয়ারম্যান সকল পদেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নির্বাচিত করতে হবে’।
তিনি উপস্থিত ছাতক ও দোয়ারা বাজার উপজেলার স্থানীয় সরকারের সকল প্রতিনিধিদের কাছে দোয়া চেয়ে বলেন, ‘দলীয় সভানেত্রী আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলার ৫ জন সংসদ সদস্যের নির্দেশে আমি দলীয় মনোনয়ন পাবার জন্য আবেদন করেছি’।