জেলা পরিষদ নির্বাচন- ২ নম্বর ওয়ার্ডে আ.লীগের একাংশ পান্নাকে প্রার্থী ঘোষণা করেছে

স্টাফ রিপোর্টার
মধ্যনগর আওয়ামী লীগের একাংশ জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডে থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চামরদানী ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নাকে সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে। রোববার থানা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রার্থী নির্ধারণের এই সভায় অসুস্থ থাকায় আহ্বায়ক আব্দুল আউয়াল তালুকদার অনুপস্থিত ছিলেন। সভায় ৪ জন যুগ্ম আহ্বায়কসহ ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।