স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টের পৃথক খেলায় জয় পেয়েছে দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম ও ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম।
সোমবার সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দিরাই উপজেলা উপজেলা স্কুল ক্রিকেট টিম এবং দ্বীনি সিনিয়র মাদ্রাসা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বীনি সিনিয়র মাদ্রাসা ১৯.১ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আফসার সর্বোচ্চ ১৬ রান করেন। দিরাই উপজেলা উপজেলা স্কুল ক্রিকেট টিমের দীপ্ত, হাসান ও আবুল হাসান প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাহানুরের ২২ ও সালমানের ২১ রানের উপর ভর করে ১১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিম। ম্যান অব দি ম্যাচ হয়েছেন দিরাই উপজেলা স্কুল ক্রিকেট টিমের সাহানুর।
অপর ম্যাচে দুপুর ১টায় মুখোমুখি হয় ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম ও আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়।
খেলায় ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিমের জয় আসে ইনিংসের শেষ বলে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানে অল আউট হয়। দলের পক্ষে সাগর সর্বোচ্চ ৪০ রান করেন। ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিমের সাব্বির ৪ ও ওয়ালিদ ২ উইকেট লাভ করেন। জয়ের জন্য ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফাহিম ২৯, সাকলাইন মোস্তাক ১৭ ও সাব্বির ১২ রানে জয় পায় ছাতক। আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের মেহেদি ৩ এবং সাগর ও সৌরভ ২ টি করে উইকেট লাভ করে। ম্যান অব দি ম্যাচ হয়েছেন ছাতকের সাব্বির।
- জনগণের সার্বিক উন্নয়নে কাজ করে যাব -মিসবাহ
- জগন্নাথপুরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু


