জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে জুবিলী

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে প্রথম  সেমিফাইনালে তাহিরপুর উপজেলাকে ৬ উইকেটে হারিয়ে তারা ফাইনালে পৌঁছে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম নির্ধারিত ১৬.২ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে শুভ সর্বোচ্চ ১১ রান করেন। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের জুবায়ের ৬ রানে ৪টি এবং মুন্না ৮ রানে ২ উইকেট লাভ করেন।
৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সরকারি জুবিলী ৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অসাধারণ বোলিং নৈপুণ্যের জন্য ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সরকারি জুবিলীর জুবায়ের।
আজ সোমবার বেলা ১১ টায় দিরাই ও জগন্নাথপুর উপজেলা স্কুল ক্রিকেট টিমের ২য় সেমিফাইনালে জয়ী দল ফাইনালে সরকারি জুবিলীর মুখোমুখি হবে।