Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে বিদায় সংবর্ধনা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনকে বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বদলী জনিত বিদায় সংবর্ধনায় সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, মানবীয় গুণাবলীই আজীবন স্মরনীয় হয়ে থাকে মানুষের মাঝে। সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মানবিক গুণাবলী সম্বলিত ন্যায়পরায়ন ও কর্মদক্ষ একজন কর্মকর্তা। শতাব্দির ভয়াবহ বন্যার দুর্যোগপূর্ণ মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানবীয় গুণাবলী সম্পন্ন এ জেলা প্রশাসককে জেলাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।
বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাতক ও দোয়ারা বাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের উপস্থাপনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল আশরাফী তানভীর চৌধুরী বাবু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, প্রাক্তন অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান মিলন খান, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন প্রমুখ।
অন্ষ্ঠুানে ছাতক ও দোয়ারাবাজার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।