জেলা প্রশাসনের কর্মশালা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে হবে। আমরা জনগণের সেবক। সেবা দিতে হবে জনগণের কাছে গিয়ে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার কাজ করে যাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের দক্ষতা মূল্যায়ন, ওয়ার্ড সভা এবং গণশুনানি আয়োজন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, জনগণের কাছে আছি বলে জনগণ আমাদের কাছে সেবা নিতে আসছে। তাদেরকে সেবা দিতে
হবে। হয়রানি করা যাবে না। বিশেষ করে ইউনিয়ন পরিষদের গ্রাম আাদালতে যদি কোনো সেবা গ্রহিতা অভিযোগ করেন তাহলে তা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে হবে।
তিনি আরোও বলেন, যেকোনো সমস্যা আপনারা (জনপ্রতিনিধি) না পারলে সরাসরি জেলা প্রশাসক বরাবরে পাঠিয়ে দিবেন। আমরা জেলা প্রশাসন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তারা চেষ্টা করবে মানুষের সমস্যা দূর করার।
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভন রাংশা, স্থানীয় সরকার বিভাগের ই-এএলজি প্রকল্প জেলা ফ্যাসিলিটেটর সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি কর্মসূচির জেলা কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস, এলজিএসপি-৩ এর জেলা ফ্যাসিলিটেট মাজহারুল কবীর, লজিক প্রকল্প জেলা ফ্যাসিলিটেটর নুরুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুরাদ হোসেন প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন ইউনিয়নের সচিব, উদ্যোক্তা, গণশুনানির জন্য আগত সেবা প্রার্থীগণ উপস্থিত ছিলেন।