বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরীকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রঙ্গারচর ইউনিয়ন কমিটির পক্ষ থেকে শুক্রবার বিকেল ৩টায় আদার বাজার সংলগ্ন মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রঙ্গারচর ইউনিয়ন কমিটির সভাপতি মিহির আহমদ। সাধারণ সম্পাদক জহির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন-যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা
নাসরিন ডায়না, সংবর্ধিত ব্যক্তি মেহেদী হাসান চৌধুরী রাসেল, রিংকু চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মো. জহুর মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সৈনিক লীগ নেতা রোমান আহমদ, সৈনিক লীগ সদর উপজেলা শাখার সভাপতি নোমান হাসান খান,সাইফুল ইসলাম,ধর্মপাশা উপজেলা সভাপতি অ্যাড. হুমায়ূন আহমদ, সদর থানার যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)


