জেলা বাকবিশিস’র সভা অনুষ্ঠিত

পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়াসহ জাতীয়করণের দাবিতে সভা করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখা। সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজ মিলনায়তনে শনিবার সকাল ১০টায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না।
সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক রামানুজ সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য ও সদস্য প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা, সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা আগামী ঈদুল ফিতরের পূর্বে প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি