স্টাফ রিপোর্টার
রাজধানীতে গ্রেপ্তার হওয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপার্সন’ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম আহবায়ক খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ করেন নেতা কর্মীরা।
শহরের পুরাতন বাসস্টেশন এলাকার বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলফাত স্কয়ারের দিকে এগুতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। পরে কালীবাড়ি পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় নেতা অ্যাড. আমিরুল ইসলাম’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈনউদ্দীন সুহেল, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, রাখাব উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতৃবৃন্দের মুক্তি এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে শহীদ জিয়ার সৈনিকেরা। কেন্দ্রীয় নেতাসহ সুনামগঞ্জে আমাদের সহকর্মী তোফাজ্জলকেও পুলিশ সদস্যরা অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
- বাঁধ নির্মাণের দাবিতে ২০ গ্রামের কৃষকদের মানববন্ধন
- চিকিৎসা-বর্জ্য হাত ঘুরে চলে যাচ্ছে দোকান-ক্লিনিকে- টিআইবি


