স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরাতন বাসস্টেশন দলীয় কার্যালয় হতে জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়।
এরপর জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সুহেল, আ.ত.ম মিসবাহ, আনছার উদ্দিন, যুগ্ম সম্পাদক নুর হোসেন, মামুনুর রশীদ শান্ত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ হাসান জুনের, জেলা বিএনপি নেতা রকিবুল ইসলাম খসরু, রাকিবুল হাসান দিলু, মোর্শেদ আলম, আনোয়ার পারভেজ, আশোক তালুকদার, কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচান, সোহেল মিয়া, আব্দুল কাইয়ুম, নূরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েছ, সহ সভাপতি আমানুল হক রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ, মুমিত ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
- জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম.ডি. রফিক আর নেই
- হাওরে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে


