স্টাফ রিপোর্টার
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় ও গাড়ীতে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বিকালে শহরের পৌর বিপণী থেকে জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল
আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির নেতা আব্দুল লতিফ জেপি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির শাহাজাহান মাষ্টার, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা রফিক আহমদ, এ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ছাত্রনেতা ফরহাদ শাহ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনিছুল হক, আমিরুল ইসলাম, মঈন উদ্দিন চৌধুরী মাসুক, কামরুল ইসলাম, একে কুদরত পাশা, নুরুল হক আফিন্দি, রুহুল আমীন, ফেরদৌস আলম আখঞ্জি, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম, নিজাম উদ্দিন, হেলাল আহমেদ, আব্দুল আজিজ, মানিক মাষ্টার, ইজ্জত আলী, আব্দুল হক, খোরশেদ আলম, কামাল আহমদ, আলিম আহমদ, রশিদ আহমদ, মনির আহমদ, লুৎফুর খান, সাহেদ আহমদ খান, কয়েছ আহমদ, তইমুছ আলী, আবুল হাসনাত, মাসুক আহমদ, সাগর, আপ্তাব আলী, আতিকুর রহমান, আফিকুল ইসলাম, মোস্তাক আহমদ, দেওয়ান আবু সাইদ চৌধুরী, সুমন মিয়া, রাবিন আনোয়ার, জাকারিয়া অপু, আবুল কাশেম, রুহুল হাসান রুপক, ইব্রাহীম মিয়া, মালেক মিয়া, তোফাজ্জল হোসেন, শাহাদাত হোসেন তারেক, জিয়াউর রহমান, সুজাত ইসলাম, সাইফুল ইসলাম রাহী, ফয়ছল আহমদ সুমন, কামাল, ফয়েজ আহমদ, হেলাল আহমদ, আব্দুশহীদ পাপু, সায়োয়ার আহমেদ, কাওছার আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটের মা-মাটি-মানুষের নেতা এম ইলিয়াছ আলীকে সরকারের বাহিনী গুম করেছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা করা হয়েছে। এখনই যদি সম্মিলিতভাবে তাদের প্রতিহত না করা যায় তাহলে তাদের লাগাম টেনে ধরা যাবে না। সম্মিলিত ভাবে তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে।


