জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনের কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের কামারখাল ব্রীজের মুখে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে আলফাত ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন দলের নেতা কর্মীরা।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. মাসুক আলম ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আ.ত.ম মিসবাহ্, রেজাউল হক, আনসার উদ্দিন, সেলিম উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাড. তাহির রায়হান পাবেল, যুগ্ম সম্পাদক নূর হোসেন, কাজী নাছিম উদ্দিন লালা, শোয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহীম শাহিন, মোর্শেদ আলম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা বিএনপি নেতা রাখাব উদ্দিন, আশিকুর রহমান আশিক, অশোক তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহব্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মমিনুল হক কালারচাঁন, সোহেল মিয়া, তোফাজ্জল হোসেন, শাহজাহান মিয়া, আবুল কাশেম দুলু সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সরকার মানুষ খুন করেছে। শত শত লোক মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। জনগণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব অপকর্মের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে রাজপথে নামতে হবে।