জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শাওন কে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ জেপি, নাদীর আহমদ, অ্যাডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাডভোকেট মাসুক আলম, সেলিম উদ্দিন, রেজাউল হক, আবুল মনসুর শওকত, অ্যাডভোকেট শেরেনুর আলী, আবুল কালাম আজাদ, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের সহ উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।