জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং করোনা কালীন সময়ে সারা দেশে মৃত ব্যক্তি ও অসুস্থের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ জোহর জামতলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রেস বিজ্ঞপ্তি