স্টাফ রিপোর্টার
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলফাত স্বয়ারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্য। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে আমরা একটি স্বাধীন ও অসাম্প্রদায়িক দেশ পেয়েছি। কিন্তু একটি কুচক্রী মহল ও দুষ্কৃতকারীরা দেশে মাঝে মাধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সুযোগ সন্ধানীরা যেনো উৎসেব বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা মানববন্ধন করেছি। সারা দেশে একই সঙ্গে, একই সময়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
তিনি বলেন, গত বছর কুমিল্লার মতো ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, লিগেল এইড এর সাধারণ সম্পাদক রাশিদা বেগম প্রমুখ।এসময় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


