স্টাফ রিপোর্টার
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিষেক অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি ও এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞার সভাপতিত্বে অভিষেক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ শিক্ষক হলেন একটি প্রতিষ্ঠান। অভিভাবকের পাশাপাশি শিক্ষকরাই পারেন শিক্ষার্থীর নৈতিকতা ও মুল্যবোধ গঠনে ভূমিকা রাখতে।’ তিনি বলেন,‘বর্তমানে জঙ্গিবাদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও মুল্যবোধ সৃষ্টির গুরুদায়িত্ব শিক্ষক সমাজের উপর।
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইমরদিন আহমদ, সাধারণ সম্পাদক সমশের আলী, বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজির উদ্দিন আনছার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি রাখেশ রঞ্জন, মো. কামরুজ্জামান, নুরুল আবেদীন, ছায়ফুজ্জামান,সাধারণ সম্পাদক নজির উদ্দিন আহমদ, শিক্ষক রমিজ উদ্দিন প্রমুখ।

