জেলা যুবদলের কর্মীসভা

স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে এবং তৃণমূল যুবদল সংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বেলা ১১টায় জেলা যুবদলের আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি শহীদ উল্লাহ তালুকদার। সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর মো. শওকত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. মামুনুর রশিদ কয়েস’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগের সহ সভাপতি মো. আনসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহ সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল সহ নেতাকর্মীরা।