জেলা যুবদলের শোক র‌্যালি

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে পুলিশের গুলিতে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে শোক র‌্যালি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই নেতাকর্মীরা সমাবেশ করেন।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ চরম দুর্ভোগে আছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালাচ্ছে। নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে পুলিশ গুলি করে হত্যা করেছে, শাওনের শোককে শক্তিতে পরিণত করেই এগুতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি আমানুল হক রাসেল, শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সহ সাধারণ সম্পাদক মো. শওকতুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. তৌহিদ চৌধুরী, প্রচার সম্পাদক অ্যাড. রোকসান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক ছালেক মিয়া, জেলা যুবদলের সদস্য হাফিজুর রহমান, আনোয়ার জাবেদ, সদর উপজেলা সদরের আহবায়ক আলম মিয়া, পৌর আহবায়ক আজিজুর রহমান সৌরভ, বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিক প্রমুখ।