স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নড়াইলের আদালতে দুই বছরের কারাদ- দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের পুরাতন বাস স্টেশনস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর আলফাত ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন।
বক্তারা বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসময় বক্তারা অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা প্রত্যাহার করার দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


