জেলা যুবলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণীর দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
 নূরুল হুদা মুকুট।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি শংকর দাস, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কলোল তালুকদার চপল, বিপ্রেশ রায় বাপ্পি, শীতেস তালুকদার মঞ্জু, অ্যাড. রওনক আহমদ, রনজিত চৌধুরী রাজন, মিজানুর রহমান মিজান প্রমুখ।