জেলা যুবলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের স্ট্রেডিয়ামে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ৫ কেজি করে চাল ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল আলম, সহ সভাপতি ফয়সল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. এনাম আহমেদ, জেলা যুবলীগের সদস্য সুব্রত তালুকদার জুয়েল, আনোয়ার হোসেন ও জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।