জেলা যুবলীগের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা বৃদ্ধি করতে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ পৌর শহরের রমিজ বিপনী জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণ থেকে আলফাত উদ্দিন স্কয়ার পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু।
এসময় উপস্থিত ছিলেন পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল প্রমুখ।
এ সময় সুনামগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে নিয়মিত মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ করেন।