জেলা যুবলীগের পতাকা মিছিল অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
দেশজুড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শহরে পতাকা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার বিকালে রমিজ বিপণির জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে পতাকা মিছিল বের হয়। পরে ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন যুবলীগের  নেতাকর্মীরা।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফতেপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজনের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস ও অ্যাড. কল্লোল তালুকদার চপল।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমেদ উজ্জ্বল, পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূর, যুগ্ম আহবায়ক টিটু তালুকদারসহ সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা।